Web Analytics

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারকে মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের চিন্তা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এমন সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী হবে। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সরকার মোটরসাইকেল মালিকদের ওপর নতুন কর আরোপের পরিকল্পনা করছে বলে জানা গেছে।

ডা. শফিকুর রহমান বলেন, মোটরসাইকেল মালিক ও চালকরা সাধারণত সম্পদশালী নন; তারা জীবিকা নির্বাহের প্রয়োজনে এই বাহন ব্যবহার করেন। তিনি স্বীকার করেন, রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য করের আওতা বাড়ানো প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত মানুষের ওপর অতিরিক্ত কর আরোপ অনুচিত।

তিনি আশা প্রকাশ করেন, সরকার এমন কোনো পরিকল্পনা করে থাকলে তা থেকে সরে আসবে, অন্যথায় এটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।