Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য সরকার বদ্ধপরিকর। মঙ্গলবার মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

মন্ত্রী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও মানুষের জীবনমান উন্নয়নে তাদের ভূমিকা তুলে ধরেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের জারি করা পাঁচটি স্থানীয় সরকারবিষয়ক অধ্যাদেশ জাতীয় সংসদে আইন হিসেবে পাস হয়েছে। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের এসব আইনে দলীয় মনোনয়ন এবং জাতীয় প্রতীকে নির্বাচনের বিধান বাতিল করা হয়েছে।

বৈঠকে সক্ষমতা বৃদ্ধি, বিকেন্দ্রীকরণ, ক্ষমতার ভারসাম্য, নারী ক্ষমতায়ন, জলবায়ু মোকাবিলা, গ্রামীণ অবকাঠামো, নিরাপদ পানি ও নিষ্কাশন নিয়ে আলোচনা হয়। সুসান রাইল দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং সুশাসন ও নারী ক্ষমতায়নে সহযোগিতা বাড়ানোর আগ্রহ জানান। মীর শাহে আলম বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ এবং নবায়নযোগ্য জ্বালানিতে প্রযুক্তিগত সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।