Web Analytics

ঢাকা-১২ আসনের জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম মিলন মঙ্গলবার জাতীয় সংসদে ঢাকার জলাবদ্ধতা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, গত কয়েকদিনের অতিবৃষ্টির ফলে সুয়ারেজ ও বর্ষার পানি একাকার হয়ে গেছে, ফলে এলাকাবাসীর জীবনযাপন অযোগ্য হয়ে পড়েছে। পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, জলাবদ্ধতার কারণে নাগরিকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

সাইফুল আলম স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, এমনকি সংসদের পূর্ব ও পশ্চিম পাশেও জলাবদ্ধতা দেখা দিয়েছে, বিজয় সরণির ভিভিআইপি রোডেও বর্ষাকালে একই অবস্থা হয়। তিনি উল্লেখ করেন, ঢাকার বহু এলাকায় একই সমস্যা বিরাজ করছে এবং এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

তিনি সতর্ক করেন, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তবে ঢাকার মানুষ বসবাসের অনুপযোগী পরিস্থিতির মুখোমুখি হতে থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।