Web Analytics

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, কোনো আগ্রাসী পক্ষের চাপ বা শর্ত মেনে যুদ্ধের সমাপ্তি ঘটাতে রাজি নয় তেহরান। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরান নিজ থেকে যুদ্ধ শুরু করেনি এবং ভূখণ্ডের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রতিরোধমূলক অবস্থান নিয়েছে। যুদ্ধ কীভাবে শেষ হবে, তা আগ্রাসী পক্ষের শর্তে নির্ধারিত হতে দেওয়া হবে না বলেও তিনি জানান।

বাঘাই বলেন, আগ্রাসীদের সঙ্গে আপসের কোনো সুযোগ নেই। হরমুজ প্রণালি খোলা থাকার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের দাবিকে তিনি প্রতিপক্ষের মনস্তাত্ত্বিক ও গণমাধ্যমনির্ভর প্রচারণা হিসেবে বর্ণনা করেন। তাঁর মতে, বাস্তব পরিস্থিতি এসব দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ইরানের সমুদ্রপথ অবরোধকে সরাসরি আগ্রাসী পদক্ষেপ উল্লেখ করে বাঘাই বলেন, এ পরিস্থিতিতে ইরানের হাত বাঁধা নেই এবং এর পরিণতি ভালো হবে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী অন্য দেশগুলোরও যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কর্মকাণ্ডে সহযোগিতার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের তেহরান সফর প্রসঙ্গে তিনি বলেন, ইরান-পাকিস্তান সম্পর্ক খুব ভালো পর্যায়ে রয়েছে এবং উভয় দেশ সহযোগিতা বাড়াতে আগ্রহী।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।