Web Analytics

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে সৌদিগামী ৬১টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে এবং ভোগান্তিতে পড়েছেন ৯ হাজারের বেশি যাত্রী। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, এর মধ্যে ২২টি সরাসরি ও ৩৯টি ট্রানজিট ফ্লাইট। একের পর এক হামলার পর সৌদি বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল স্থগিত ও বিধিনিষেধ আরোপের প্রেক্ষাপটে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

এই যাত্রীসংখ্যার হিসাবে রিয়াদ এয়ারের যাত্রীরা অন্তর্ভুক্ত নন, কারণ প্রতিষ্ঠানটি এখনো তাদের যাত্রীসংখ্যা জানায়নি। তথ্য পাওয়ার পর হিসাব হালনাগাদ করা হবে বলে জানিয়েছে বেবিচক। ২২টি সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি, রিয়াদ এয়ারের ৭টি, সৌদিয়ার ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি ফ্লাইট রয়েছে।

৩৯টি ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজ ও ফ্লাই দুবাইয়ের ৫টি করে, সালাম এয়ারের ৩টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট রয়েছে। এর আগে ৫১টি ফ্লাইট স্থগিত হওয়ায় ৫ হাজার ৪১৮ যাত্রী ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য দিয়েছিল বেবিচক। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা ফ্লাইট এবং ইউএস-বাংলা ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট স্থগিত রেখেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।