Web Analytics

চলমান রাজনৈতিক আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি বৃহস্পতিবার সকালে বৈঠকে বসে। রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টার পর বৈঠকটি শুরু হয়।

সূত্রে জানা গেছে, বৈঠকে আন্দোলনের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ কৌশল এবং সমন্বিত কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট নেতারা জানান, দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে যৌথভাবে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

বৈঠক শেষে একই স্থানে সংবাদ সম্মেলনের মাধ্যমে গৃহীত সিদ্ধান্তসমূহ গণমাধ্যমের সামনে তুলে ধরবেন ১১ দলীয় ঐক্যের নেতারা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।