Web Analytics

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার দিনাজপুর সফরকালে নানা-নানির কবর জিয়ারত করেছেন। কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর তিনি নানি বেগম তৈয়বা মজুমদার, নানা ইস্কান্দার মজুমদার এবং বেগম খালেদা জিয়ার খালাতো বোন মীমের কবর জিয়ারত করেন। তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে একই দিনে তিনি সাহাপাড়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন এবং খালের পাড়ে গাছ রোপণ করেন। পরে পানিসম্পদ মন্ত্রণালয় ও দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেন। সরকার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি শুরু করেছে। দিনাজপুরের সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খালের খনন কার্যক্রম উদ্বোধন করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে জলসম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন ও প্রাকৃতিক জলাধার পুনরুদ্ধারের লক্ষ্য বাস্তবায়ন করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।