Web Analytics

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর আজীবন ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল করেছে এবং ওই পদে দায়িত্ব পালনের সময় প্রাপ্ত সব বেতন-ভাতা ফেরত দিতে নির্দেশ দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। ২০২৪ সালের ২০ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশনে আলোচ্যসূচির বাইরে একজন সদস্যের প্রস্তাবে ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধন করা হয় এবং পরে ডা. আবদুল্লাহকে আজীবন মেয়াদে নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ওই নিয়োগ বিধিবহির্ভূত হওয়ায় তা অনুমোদনযোগ্য নয়।

ফলে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তার নিয়োগ বাতিল করা হয় এবং ওই সভার তারিখ থেকে উত্তোলিত সব বেতন-ভাতা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রতিক্রিয়ায় ডা. আবদুল্লাহ বলেন, তিনি ইতোমধ্যে চিঠি পেয়েছেন এবং এমন সম্মানজনক পদ কেড়ে নেওয়ার নজির পৃথিবীতে নেই। প্রায় ৫০ বছর ধরে চিকিৎসাসেবা দিয়ে আসার পর জীবনের শেষ সময়ে এমন আচরণ তিনি প্রত্যাশা করেননি বলে মন্তব্য করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।