Web Analytics

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দিনমজুর আব্দুল করিম নিজের উদ্যোগে বুড়ি তিস্তা খালের ওপর একটি সেতু নির্মাণ করেছেন। প্রায় দশ গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে তিনি নিজের মোটরসাইকেল ও দুটি ছাগল বিক্রি করে, সঞ্চিত সামান্য টাকা যোগ করে এবং এক লাখ টাকা ঋণ নিয়ে সেতুটি নির্মাণ সম্পন্ন করেন। ইট, কাঠ ও লোহার তৈরি সেতুটি কংক্রিটের পিলারের ওপর নির্মিত হয় এবং গত শুক্রবার এটি সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

আব্দুল করিম জানান, দীর্ঘদিন ধরে তিনি দেখেছেন স্কুলের ছাত্রছাত্রী, রোগী ও বৃদ্ধরা খাল পার হতে কষ্ট পেতেন। সেই কষ্ট দূর করতেই তিনি সেতু নির্মাণের সিদ্ধান্ত নেন। স্থানীয়রা বলেন, সেতুটি নির্মাণের ফলে এখন সহজে হাসপাতাল, স্কুল ও বাজারে যাতায়াত করা যাচ্ছে। ব্যবসায়ী রবিউল ইসলাম ও শিক্ষক শারমিন জাহান জানান, এতে সময় ও কষ্ট দুটোই কমেছে।

উলিপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মেহেদী হাসান বলেন, নিম্নআয়ের একজন কুলির এমন উদ্যোগ সমাজে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।