Web Analytics

২০২৬ সালের বিশ্বকাপে অভিষেকেই ইতিহাস গড়েছে কেপ ভার্দে। আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্রটি প্রথমবারের মতো মূল পর্বে খেলতে এসে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে শেষ ৩২ নিশ্চিত করে তারা। একই সময়ে স্পেন ১–০ গোলে উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় সাত পয়েন্ট নিয়ে, আর তিনটি ড্র থেকে তিন পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হয় কেপ ভার্দে। উরুগুয়ে ও সৌদি আরব দুই পয়েন্ট নিয়ে বিদায় নেয়।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগেই নিজেদের গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছিল। ফলে নকআউটে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ কেপ ভার্দের বিপক্ষেই খেলবে তারা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে, যা হবে দুই দলের প্রথম মুখোমুখি লড়াই।

আর্জেন্টিনা জয় পেলে শেষ ষোলোতে উঠবে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে ‘ডি’ ও ‘জি’ গ্রুপের রানার্সআপদের মধ্যকার ম্যাচের বিজয়ী। অভিষেকেই নকআউটে ওঠার বিরল কীর্তিতে আলোচনায় থাকা কেপ ভার্দে এবার বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে রূপকথার যাত্রা অব্যাহত রাখার চ্যালেঞ্জে নামবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।