Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সৌদি আরবে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী দেশ এবং জনশক্তি রপ্তানি, জ্বালানি ও পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতার সুযোগ রয়েছে।

সাক্ষাতে সৌদি রাষ্ট্রদূত সৌদিতে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট ইস্যুর প্রক্রিয়া দ্রুত করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে মন্ত্রী জানান, প্রয়োজনীয় প্রমাণপত্রের ভিত্তিতে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে এবং প্রক্রিয়া ত্বরান্বিত করতে বাংলাদেশ থেকে বিশেষ টিম পাঠানো হয়েছে। তিনি সতর্ক করে বলেন, পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে কোনো দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না।

মন্ত্রী আরও নির্দেশ দেন, যেসব মিয়ানমার নাগরিক প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে তাদের দ্রুত পাসপোর্ট দিতে এবং সৌদি আরব থেকে প্রাপ্ত তালিকা পুনরায় যাচাই করতে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।