Web Analytics

বাংলাদেশের নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বৈদেশিক ঋণে পরিচালিত মেগা প্রকল্পগুলোর ঋণ পরিশোধ। গত এক দশকে পদ্মা রেলসংযোগ, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও কক্সবাজার রেলসহ বিভিন্ন প্রকল্পে বিপুল ব্যয় হয়েছে। এসব প্রকল্পের গ্রেস পিরিয়ড শেষ হওয়ায় এখন শুরু হয়েছে প্রকৃত কিস্তি ও সুদ পরিশোধ, যা জাতীয় বাজেটের ওপর বড় চাপ সৃষ্টি করছে।

এশীয় উন্নয়ন ব্যাংক ও পরিকল্পনা কমিশনের তথ্যমতে, বড় প্রকল্পগুলোর ব্যয় অনুমানের তুলনায় ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বেড়েছে। পদ্মা রেল প্রকল্পের ব্যয় ২৬ হাজার কোটি টাকা থেকে বেড়ে ৩৯ হাজার কোটি টাকায় পৌঁছেছে, আর মেট্রোরেলের ব্যয় দাঁড়িয়েছে ৩৩ হাজার কোটি টাকারও বেশি। দোহাজারী-কক্সবাজার রেল ও কর্ণফুলী টানেলের ঋণ পরিশোধ ইতোমধ্যে শুরু হয়েছে, রূপপুরের পরিশোধ শুরু হবে ২০২৮ সালে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, রাজস্ব আয় না বাড়লে ও ভর্তুকি কমানো না গেলে আগামী পাঁচ বছরের মধ্যে বাজেট সংকোচন, নতুন কর আরোপ এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভে চাপ সৃষ্টি হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।