Web Analytics

অমর একুশে বইমেলা ২০২৬ আগামী বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। এবারের মূল প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’। দুপুর ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, স্বাগত বক্তব্য দেবেন মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

বইমেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে, ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। রাত সাড়ে ৮টার পর নতুন কেউ প্রবেশ করতে পারবে না। এবারের মেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৪৬৮টি স্টল থাকবে, মোট ইউনিট ১,০১৮।

এবারের মেলাকে পরিবেশবান্ধব ও ‘জিরো ওয়েস্ট বইমেলা’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পলিথিন ও ধূমপান নিষিদ্ধ থাকবে এবং পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।