Web Analytics

বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে অনুষ্ঠিত ইউনেস্কো নির্বাহী বোর্ডের ২২৫তম অধিবেশনে জাতীয় বিবৃতি উপস্থাপন করেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে ইউনেস্কোকে যথাযথ কৌশল নিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে ইউনেস্কোর কর্মপরিধির মধ্যে এআই ব্যবহারের নিয়ন্ত্রণ প্রক্রিয়া শুরু করার বিষয়টিও বিবেচনা করা উচিত।

অধিবেশনে সভাপতিত্ব করেন ইউনেস্কো নির্বাহী বোর্ডের সভাপতি কাতারের নাসের বিন হামাদ আল হিনজাব। আবদুল খালেক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষার পথে থাকা বাধা দূর করতে বাস্তবসম্মত পদক্ষেপ নিচ্ছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে ভর্তি বাড়ানো এবং প্রাথমিক স্তর থেকেই তাদের নিয়মিত উপস্থিতি ও পড়াশোনা অব্যাহত রাখা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

তিনি জানান, জাতীয় শিক্ষাক্রমে ক্রীড়াকে আনুষ্ঠানিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং দেশব্যাপী যুব ক্রীড়া প্রতিযোগিতায় ২০ লাখের বেশি শিক্ষার্থী যুক্ত হয়েছে। মাতৃভাষাকেন্দ্রিক বহুভাষিক শিক্ষা, প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করা, পুষ্টি ও সামাজিক সহায়তা, জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ এবং বিনামূল্যে শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।