Web Analytics

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে নিউইয়র্ক–নিউ জার্সি অঞ্চলে বায়ুদূষণ নিয়ে সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। কানাডার বিভিন্ন অঞ্চলে চলমান দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ার কারণে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের বাতাসের মান উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। এর প্রভাব পড়েছে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়াম সংলগ্ন এলাকাতেও, যেখানে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছেন, কানাডার দাবানলের ধোঁয়া শহরের বাতাসকে সবার জন্য অস্বাস্থ্যকর করে তুলেছে এবং বাইরে দীর্ঘ সময় থাকার পরিকল্পনা আপাতত স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন। দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি জানান, বর্তমান বাতাসে শ্বাস নেওয়া দিনে প্রায় ১০টি সিগারেট খাওয়ার সমান স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরে থাকার এবং বাইরে গেলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে।

কানাডা ও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ জনগণকে অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। শত শত দাবানল এখনও জ্বলছে বলে কানাডার পরিবেশ বিভাগ জানিয়েছে। তবে ফিফা বা স্থানীয় আয়োজকদের পক্ষ থেকে ফাইনালের সূচিতে কোনো পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।