Web Analytics

নেপালে অনুষ্ঠিত আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সাফল্য অর্জনের পর গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টে একমাত্র অপরাজিত দল হিসেবে শীর্ষস্থানে থেকে শেষ করে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ খেলার যোগ্যতা অর্জন করেছে লাল–সবুজের প্রতিনিধিরা।

বাছাইপর্বে বাংলাদেশ দল টানা সাত ম্যাচে জয় তুলে নিয়ে ধারাবাহিক ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সে পুরো টুর্নামেন্টে আধিপত্য দেখায়। দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও নারী উইং কমিটির চেয়ারপারসন রুবাবা দৌলা দলের সদস্যদের স্বাগত জানান।

বিসিবি সূত্রে জানা গেছে, এই সাফল্য বাংলাদেশের নারী ক্রিকেটের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।