Web Analytics

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্ব বাণিজ্যে সুরক্ষাবাদ ও একতরফা নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থানের আহ্বান জানিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেছেন, এসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে দুর্বল না করে আরও শক্তিশালী করেছে। বুধবার চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন সম্মেলনে তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের আগে বক্তব্যগুলো গুরুত্ব পাচ্ছে।

শি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা বজায় রাখতে হবে। তিনি মুক্ত বাণিজ্য, বিনিয়োগ এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থার স্থিতিশীলতার ওপর জোর দেন। পাশাপাশি চীনের বাজার আরও উন্মুক্ত করা ও শুল্ক কমানোর প্রতিশ্রুতি দেন। শির পর বক্তব্যে পুতিন পশ্চিমা শক্তিগুলোকে সাবেক আধিপত্যবাদী শক্তি হিসেবে উল্লেখ করেন এবং নিষেধাজ্ঞা, শুল্ক ও রপ্তানি নিয়ন্ত্রণের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন।

পুতিন বলেন, ইউরোপ অবমাননাকর পতনের মধ্য দিয়ে যাচ্ছে। পরে দ্বিপক্ষীয় বৈঠকে শি ও পুতিন তাদের সম্পর্ককে ইতিবাচক ও স্থিতিশীল বলে উল্লেখ করেন এবং বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় একসঙ্গে কাজের অঙ্গীকার করেন। আসন্ন বৈঠকে ইউক্রেন যুদ্ধ, ইরান, বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।