Web Analytics

দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সরকার নবম পে-স্কেল তিন ধাপে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। পুনর্গঠিত কমিটি ইতোমধ্যে সুপারিশ তৈরির কাজ শুরু করেছে এবং শিগগিরই তা সরকারের কাছে জমা দেবে। প্রস্তাব অনুযায়ী, ২০২৬–২৭ অর্থবছরে মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হতে পারে। এজন্য নতুন বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের সুপারিশ করবে অর্থ বিভাগ। প্রথম ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত পে-স্কেলের প্রায় ৩৩ শতাংশ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

সূত্র জানায়, পরবর্তী দুই অর্থবছরে অবশিষ্ট মূল বেতন ও বিভিন্ন ভাতা ধাপে ধাপে কার্যকর করা হবে। কমিটির প্রথম বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও সদস্যরা ঘোষিত পে-স্কেল বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন, কারণ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাপ রয়েছে। চলতি বাজেটে বরাদ্দ থাকা সত্ত্বেও তা ব্যবহার হয়নি, তবে আগামী বাজেটে এ খাতে বাড়তি অর্থ বরাদ্দের পরিকল্পনা রয়েছে।

এডিবির বার্ষিক সভা শেষে দেশে ফিরে অর্থমন্ত্রী পুনর্গঠিত কমিটির সঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এবং চূড়ান্ত অনুমোদনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।