Web Analytics

সরকার প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে জানায়, সরকারের প্রথম ১০০ দিনের কর্মসূচির অংশ হিসেবে জনদুর্ভোগ লাঘব ও সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন যে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে। পূর্বে গ্রাহকদের প্রতি কিলোওয়াটে ৪২ টাকা মাসিক ডিমান্ড চার্জ, সিঙ্গেল ফেজে ৪০ টাকা মিটার ভাড়া এবং অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট দিতে হতো। এই অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল।

অতিরিক্ত চার্জ প্রত্যাহারের ফলে বিদ্যুৎ গ্রাহকরা তাৎক্ষণিক আর্থিক স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।