Web Analytics

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শহিদ পরিবার ও জুলাইযোদ্ধারা অংশ নেন। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, কিন্তু বিএনপি সংস্কার প্রক্রিয়ায় বাধা দিচ্ছে এবং গণভোটের ফলাফল অস্বীকার করছে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি দেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে এবং বাস্তব অর্থনৈতিক ও আইন-শৃঙ্খলা সংকট অস্বীকার করছে। তিনি সতর্ক করেন, আওয়ামী লীগের স্বৈরাচারী পথে হাঁটলে জনগণ আবারও রুখে দাঁড়াবে। সরকারের প্রতি সহযোগিতার দরজা বন্ধ করে দেয়া হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে কোনো সরকার এতটা অজনপ্রিয় হয়নি। জুলাই সনদ বাস্তবায়ন ও শহিদ পরিবারের সম্মান রক্ষায় বিরোধী দল সংসদে ও রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।