Web Analytics

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার ক্লক টাওয়ারে থাকা জাদুঘর ও উন্মুক্ত পর্যবেক্ষণকেন্দ্র গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দুটি স্বীকৃতি পেয়েছে। মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন মঙ্গলবার এ তথ্য জানায়। গিনেসের তথ্য অনুযায়ী, গত ৫ জানুয়ারি স্থাপনাগুলো আনুষ্ঠানিকভাবে বিশ্বের সর্বোচ্চ ভবনভিত্তিক জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণকেন্দ্রের রেকর্ড অর্জন করে।

ক্লক টাওয়ারের জাদুঘরটি ভূমি থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উঁচুতে অবস্থিত। উন্মুক্ত পর্যবেক্ষণকেন্দ্রটির উচ্চতা ভূমি থেকে ৫৬০ দশমিক ৮৭৫ মিটার। গ্র্যান্ড মসজিদের পাশে ক্লক টাওয়ার কমপ্লেক্সে থাকা দুটি স্থান থেকেই কাবা ও আশপাশের নগরীর বিস্তৃত দৃশ্য দেখা যায়। ২০১৯ সালের মে মাসে দর্শনার্থীদের জন্য খোলা জাদুঘরটি টাওয়ারের ওপরের চার তলায় বিস্তৃত এবং এতে জ্যোতির্বিজ্ঞান, সময় গণনার ইতিহাস, মক্কার ঐতিহ্য ও ঘড়ির নির্মাণপ্রযুক্তির প্রদর্শনী রয়েছে।

চারতলাবিশিষ্ট কসমস সায়েন্স সেন্টারে মহাকাশ, জ্যোতির্বিজ্ঞান, সময় ও স্থান বিষয়ে জানার সুযোগ রয়েছে; এটি ১৪৩টির বেশি দেশের মানুষ পরিদর্শন করেছেন। ২০১২ সালে নির্মাণ শেষ হওয়া ৬০১ মিটার উঁচু টাওয়ারটি আবরাজ আল-বাইত কমপ্লেক্সের অংশ। রয়্যাল কমিশন বলেছে, নতুন স্বীকৃতি মক্কার ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্য ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার প্রচেষ্টার অংশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।