Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগিচি ও কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইয়েরমেক কোশেরবায়েভ টেলিফোনে কথা বলেছেন। তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, আলোচনায় ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং কাজাখস্তানের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়।

কাজাখ পররাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা পুনরুদ্ধারে কাজাখস্তানের প্রস্তুতির কথা জানান। অন্যদিকে, আরাগিচি অভিযোগ করেন যে ইসরাইল ও যুক্তরাষ্ট্র আনজালি বন্দরে হামলা চালিয়ে ক্যাস্পিয়ান সাগরের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। তিনি উপকূলবর্তী দেশগুলোর ঐক্যবদ্ধ ও দৃঢ় প্রতিক্রিয়ার আহ্বান জানান।

এই আলোচনাকে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে প্রতিবেশী দেশগুলো ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।