Web Analytics

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর দাবিতে বিরোধী ইন্ডিয়া জোট ৩০ অক্টোবর ‘জনতার অভিশংসন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান কংগ্রেসের সংসদ সদস্য কে সি বেণুগোপাল। জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে জোটটি তাদের আন্দোলন জোরদার করছে।

বেণুগোপাল বলেন, ৩০ অক্টোবরের কর্মসূচির পর ভোট চুরির অভিযোগে বিরোধীরা ‘দিল্লি চলো’ পদযাত্রা করবেন। পদযাত্রাটি ১ নভেম্বর রামলীলা ময়দানে গিয়ে শেষ হওয়ার কথা। এতে অন্তত ১০ লাখ সচেতন নাগরিক অংশ নেবেন বলে তিনি দাবি করেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ইন্ডিয়া জোটের সব শরিক দলের সঙ্গে যোগাযোগ করে কর্মসূচিতে দিল্লিতে নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

ভারতের সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের ৫ নম্বর উপধারা অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনারকে সুপ্রিম কোর্টের বিচারপতির মতো একই পদ্ধতি ও একই কারণে অপসারণ করা যায়। তবে সংবিধানের ৬১ অনুচ্ছেদে ‘অভিশংসন’ শব্দটি রাষ্ট্রপতিকে অপসারণের প্রক্রিয়ায় ব্যবহৃত হয়েছে। তাই বিরোধীদের ঘোষিত ‘জনতার অভিশংসন’ সাংবিধানিক অভিশংসন প্রক্রিয়া নয়; এটি একটি রাজনৈতিক কর্মসূচি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।