Web Analytics

চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের ১১টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত পর্যন্ত ধাপে ধাপে কারখানাগুলোর নোটিশ বোর্ডে বন্ধের নোটিশ টানানো হয়। ১ আগস্ট থেকে কারখানাগুলো বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এসব ইউনিটে কর্মরত প্রায় ছয় হাজার শ্রমিক-কর্মচারীকে পর্যায়ক্রমে তাদের পাওনা পরিশোধের কথা নোটিশে বলা হয়েছে।

শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফেরার পর কারখানাগুলো আনুষ্ঠানিকভাবে বন্ধ হয় এবং ক্ষতিগ্রস্ত কর্মীদের পাওনা পরিশোধ শুরু করে প্রতিষ্ঠানটি। বেতন তালিকায় থাকা শ্রমিকদের সব বকেয়া ও আইনানুগ পাওনা ৬ আগস্টের মধ্যে দেওয়ার কথা জানানো হয়েছে। এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের কর্মী হাশমত আলী বলেন, কাঁচামাল ও আর্থিক সংকটে দুই বছর ধরে উৎপাদন ও বেতন-ভাতা ব্যাহত হচ্ছিল।

আরেক কর্মচারী আব্দুর রহমানের দাবি, গত বছরের আগস্টে কোম্পানির স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাবের ওপর বিধিনিষেধ আরোপের পর সংকট বাড়ে। বন্ধ হওয়া ইউনিটগুলোর মধ্যে রয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম সিমেন্ট, এস আলম অয়েল, এস আলম ভেজিটেবল অয়েল, ব্যাগ ফ্যাক্টরি ও একটি ফিড মিল। অধিকাংশ কারখানা আনোয়ারা ও কর্ণফুলী শিল্প এলাকায় অবস্থিত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।