Web Analytics

ভয়াবহ হিমবাহধস ও আকস্মিক বন্যার প্রভাব কাটিয়ে ওঠার আগেই উত্তর তিব্বতে বৃহস্পতিবার মধ্যরাতে রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস, জিএফজেড, ভূকম্পনের তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

জিএফজেড জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপাল-চীন সীমান্তসংলগ্ন অঞ্চল থেকে কয়েক শ মাইল উত্তরে ছিল। এর আগে বুধবার তিব্বতের নাগকু এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছিল চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াও সেই খবর নিশ্চিত করেছিল।

তিব্বতে প্রাকৃতিকভাবে পানি আটকে তৈরি একটি ব্যারিয়ার লেকের বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় চীন জরুরি ভিত্তিতে চতুর্থ স্তরের ফ্লাড রেসপন্স চালু করেছে। পানি সম্পদ মন্ত্রণালয় স্থানীয় কর্তৃপক্ষকে হ্রদের পানির স্তর ও বৃষ্টিপাত ২৪ ঘণ্টা নজরদারির নির্দেশ দিয়েছে এবং পরিস্থিতি পর্যালোচনা ও সহায়তার জন্য গিরং কাউন্টিতে বিশেষজ্ঞ দল পাঠিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।