Web Analytics

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে আহত অনেক বিক্ষোভকারী গ্রেপ্তারের আশঙ্কায় হাসপাতালে না গিয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন। ইসফাহান, তেহরান ও আরাকসহ বিভিন্ন শহর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আহতরা পরিচিত চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবীদের সহায়তায় বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্যকর্মীরা বিবিসিকে জানিয়েছেন, হাসপাতালগুলোতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতির কারণে অনেকেই আঘাতের তথ্য গোপন রাখছেন এবং চিকিৎসা রেকর্ডে গুলির ক্ষত উল্লেখ করা এড়িয়ে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, ইরানে চলমান আন্দোলনে ৬ হাজার ৩০১ জন নিহত হয়েছে, যার মধ্যে ৫ হাজার ৯২৫ জন বিক্ষোভকারী ও ১১২ জন শিশু। অন্যদিকে ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, নিহতদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য বা পথচারী। আধা-সরকারি তাসনিম সংস্থা জানিয়েছে, বিক্ষোভ চলাকালে ১৩ হাজার অস্ত্রোপচার হয়েছে এবং প্রায় ৩ হাজার আহত ব্যক্তি পরে হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন।

মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, আহত বিক্ষোভকারীদের চিকিৎসা করা অন্তত পাঁচজন চিকিৎসক ও একজন স্বেচ্ছাসেবককে গ্রেপ্তার করা হয়েছে। ছোট শহরগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।