Web Analytics

পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে সরকার চাইলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পুলিশ পিছপা হবে না। সোমবার সকালে রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, শান্তিতে বসবাসের জন্য পুলিশের বিকল্প নেই। তাঁর ভাষ্য, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ বাহিনীকে ফ্যাসিস্ট বলে, আবার পুলিশ নিষ্ক্রিয় থাকলে তাকে দুর্বল বলা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য পুলিশকে উপযুক্ত পরিবেশ দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

তিনি বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আইন ও সংবিধান অনুযায়ী চলতে হবে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কোনো পুলিশ সদস্য অপরাধ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে বলে জানান তিনি। গুজব ও মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হয়ে প্রকৃত ঘটনা যাচাই এবং পুলিশকে সহযোগিতার আহ্বান জানান আইজিপি। গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলেও তিনি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।