Web Analytics

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ বুধবার বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলে সামির কাদের চৌধুরী ও শাকির কাদের চৌধুরীসহ চারজনের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। অন্য দুই আসামি হলেন মেরিনা ইরশাদ ও আশিকুর রহমান। অভিযোগে বলা হয়, তারা রাজধানীর গুলশানে এক শিল্পপতির ফ্ল্যাট দখলের সময় তার স্ত্রী ও সন্তানদের মারধর, ভাঙচুর ও লুটপাট করেন।

প্রয়াত শিল্পপতি মাইনুল ইসলামের স্ত্রী ফারজানা আন্না ইসলাম গত বছরের ১৪ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা জাল দলিল তৈরি করে ফ্ল্যাট দখলের চেষ্টা করেন এবং ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে হামলা চালিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।

আদালতে হাজির না হওয়ায় চার আসামির জামিন বাতিল করা হয়, তবে সংসদ অধিবেশনের কারণে এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও তার নিরাপত্তারক্ষীকে অনুপস্থিতির যৌক্তিকতা দেখিয়ে ছাড় দেওয়া হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।