Web Analytics

দক্ষিণ এশিয়ায় সোনার রেকর্ডমূল্য বিবাহের ঐতিহ্য বদলে দিচ্ছে, ফলে অনেক কনে ও পরিবার নকল বা এক গ্রাম সোনার গয়নার দিকে ঝুঁকছেন। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে হিসাবরক্ষক উজমা বশির জানিয়েছেন, তার আয়ের তুলনায় একটি সোনার আংটিও কেনা সম্ভব নয়। ভারত, বাংলাদেশ ও পাকিস্তানজুড়ে একই প্রবণতা দেখা যাচ্ছে। জানুয়ারিতে সোনার দাম আউন্সপ্রতি ৫,৫৯৫ ডলারে পৌঁছায় এবং ২০২৫ সালে ভারতে গয়নার চাহিদা ২৪ শতাংশ কমে যায়।

নয়াদিল্লির ফাতিমা বেগম তার কন্যাদের বিয়েতে আসল সোনার পরিবর্তে এক গ্রাম গয়না ব্যবহার করেছেন। মুম্বাই ও ঢাকায় জুয়েলারিরা জানিয়েছেন, নকল গয়নার চাহিদা দ্রুত বাড়ছে। বাংলাদেশে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ২,২০০ ডলারে পৌঁছেছে, ফলে ক্রেতারা নিরাপত্তা ও সাশ্রয়ের জন্য নকল গয়না বেছে নিচ্ছেন। পাকিস্তানেও একই অবস্থা, যেখানে সোনার দাম প্রতি তোলায় ৫.৪ লাখ রুপি।

অঞ্চলজুড়ে জুয়েলারিরা বলছেন, সোনা এখন বিনিয়োগের প্রতীক হয়ে উঠছে, আর কনেেরা ঐতিহ্য রক্ষায় সোনার বিকল্প ব্যবহার করছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।