Web Analytics

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে মক্কা প্রতিরক্ষা চুক্তির সদস্যরা সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে জরুরি বৈঠকে বসার কথা রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সামরিক সহযোগিতা বাড়ানোই এ বৈঠকের উদ্দেশ্য। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান অসীম মুনীর ও প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইতোমধ্যে রিয়াদে পৌঁছেছেন।

বৈঠকে সৌদি আরব ও তুরস্কের শীর্ষ পর্যায়ের মন্ত্রী এবং সামরিক কর্মকর্তারাও অংশ নেবেন। রিয়াদে যাওয়ার আগে ইসহাক দার মদিনায় মসজিদে নববীতে নামাজ আদায় করেন এবং পবিত্র রওজা মোবারক জিয়ারত করেন। গত আগস্টে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সদস্যদেশগুলোর পারস্পরিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ অঙ্গীকার করা হয়।

চুক্তি অনুযায়ী, কোনো সদস্যরাষ্ট্রের ওপর হামলাকে পুরো জোটের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা। হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আঞ্চলিক উত্তেজনা বেড়েছে এবং এর জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট পাল্টা সামরিক অভিযান শুরু করেছে। পাকিস্তান জানিয়েছে, রিয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা যেকোনো পরিস্থিতিতে সৌদি আরবের পাশে থাকবে। অসীম মুনীর ও খাজা আসিফও পৃথকভাবে সৌদি আরবের প্রতি শর্তহীন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।