Web Analytics

সৌদি আরব ও ইরান-সমর্থিত হুথিদের মধ্যে চলমান লড়াই দ্রুত বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের সংঘাত নতুন করে শুরু হওয়ার পর প্রথমবার সৌদি রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর এই সতর্কতা দেওয়া হয়। শনিবার রিয়াদে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং এএফপির সাংবাদিকরা বিমানবন্দরের কাছে আরামকোর লোগোযুক্ত একটি জ্বালানি ট্যাংকে আগুন দেখতে পান।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, সামরিক সংঘাত দ্রুত আরও বড় আকার ধারণ করতে পারে। মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদের অঞ্চলটিতে বা এর মধ্য দিয়ে ভ্রমণের পরিকল্পনা গুরুতরভাবে পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে। তাইফ ও ইয়ানবুতে মার্কিন সরকারি কর্মীদের ভ্রমণেও বিধিনিষেধ আরোপ করেছে পররাষ্ট্র দপ্তর।

হুথিরা ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করে এবং রিয়াদ-নেতৃত্বাধীন জোটসমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে লড়ছে। লোহিত সাগর তীরের ইয়ানবুতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি টার্মিনাল রয়েছে, যা আগেও হুথি হামলার লক্ষ্য হয়েছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুথিদের অভিযানে ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা তাদের নিয়ন্ত্রণে গেছে; এতে শত শত মানুষ নিহত এবং ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।