Web Analytics

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, ফরিদপুর ও বরিশালে ১৮ কোটি টাকা মূল্যের দুটি এমআরআই মেশিন নয় বছর ধরে অব্যবহৃত পড়ে আছে। সোমবার সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টেকনিশিয়ান ও জনবল ছাড়াই কেনা এসব মেশিন এখন ভাঙ্গারির কাছে বিক্রি করা ছাড়া উপায় নেই।

মন্ত্রী দাবি করেন, প্রতিটি মেশিন থেকে ৭ কোটি টাকা চুরি করা হয়েছে এবং যন্ত্রপাতি কিনে ফেলে রাখার মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকার কয়েক লাখ কোটি টাকা আত্মসাৎ করেছে। তিনি মাদকের বিরুদ্ধে আপসহীন থাকার আহ্বান জানান। মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের আইনের আওতায় আনার কথাও বলেন।

মানিকগঞ্জের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি সরকারি হাসপাতালে চিকিৎসা, ওষুধ, সরঞ্জাম ও জনবলের সমস্যা চিহ্নিত করে সমাধানের ওপর গুরুত্ব দেন। আগামী তিন বছরে স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি। খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা সরকারি দপ্তরগুলোর সমন্বিত কাজের আহ্বান জানান এবং জেলা বিএনপির নেতাকর্মীদের গ্রুপিং ও কোন্দল এড়িয়ে চলতে বলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।