Web Analytics

ইরানে অযৌক্তিক হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি। তিনি বলেছেন, এই হামলার কোনো আন্তর্জাতিক আইনি ভিত্তি নেই এবং ইরানের নিরীহ শিশু ও শান্তির স্বার্থে তা অবিলম্বে বন্ধ করা উচিত। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

সুইনি বলেন, তেহরান জ্বলছে, রাস্তায় আগুন, স্কুলে বোমা হামলা, হাজার হাজার মানুষ নিহত হচ্ছেন—এ পরিস্থিতি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি উত্তেজনা প্রশমন ও যুদ্ধের অবসানের জন্য কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানান। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকে এই অঞ্চলে সংঘাত আরও তীব্র হয়েছে, যেখানে প্রায় ১,৩০০ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও রয়েছেন।

ইরান পাল্টা জবাবে ইসরাইল, জর্ডান, ইরাক ও উপসাগরীয় দেশগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যার ফলে হতাহতের পাশাপাশি অবকাঠামোর ক্ষতি ও বৈশ্বিক বাজার ও বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।