Web Analytics

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের সংগঠক শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকাস্থ ইসলামিক রিপাবলিক অব ইরানের দূতাবাস। রোববার প্রকাশিত এক শোকবার্তায় দূতাবাস বাংলাদেশ সরকার, জনগণ ও হাদির পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে।

বার্তায় বলা হয়, ইরান এই শোকের সময়ে বাংলাদেশের জনগণের পাশে রয়েছে এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করছে। দূতাবাস হাদির অবদান ও স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

বিশ্লেষকদের মতে, এই শোকবার্তা ইরান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উষ্ণতা ও পারস্পরিক শ্রদ্ধার প্রতিফলন, যা দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক ও মানবিক বন্ধনকে আরও দৃঢ় করে তুলবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।