Web Analytics

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে তিনি সম্মেলনস্থলের প্যাভিলিয়নে যান এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের উপস্থাপনা পর্যবেক্ষণ করেন। তিনি বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের উদ্যোগসংক্রান্ত প্রদর্শনীগুলোও দেখেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ তাকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে কর্মরতদের সঙ্গে কথা বলে কার্যক্রম, প্রদর্শিত পণ্য এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরার বিষয়গুলো সম্পর্কে জানতে চান। সংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে প্যাভিলিয়নের কার্যক্রম ও প্রদর্শনীর বিভিন্ন দিক অবহিত করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।