Web Analytics

জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লেখক, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট রায়হান আহমেদ তামীম। বুধবার রাতে কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর তারিকুল ইসলাম ও ফরহাদ সোহেল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তামীমকে সংগঠনে স্বাগত জানান। সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং তার শুভাকাঙ্ক্ষীরাও তাকে অভিনন্দন জানিয়েছেন। তামীম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত হওয়ার পর কাগজে-কলমে রাজনীতিতে যুক্ত না থাকলেও চিন্তা-চেতনায় তিনি পরোক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি বলেন, তরুণ-যুবকদের নিয়ে কাজের সুযোগ দেখেই জাতীয় যুবশক্তিতে যুক্ত হয়েছেন এবং বিশেষ করে জন্মস্থান মুন্সিগঞ্জের কিশোর-তরুণদের নিয়ে কাজ করতে চান। জুলাই গণঅভ্যুত্থানে তিনি সক্রিয়ভাবে অংশ নেন এবং আন্দোলনের সময় পুলিশের হাতে গ্রেপ্তার হন; পরে শেখ হাসিনা দেশত্যাগের পর মুক্তি পান। বর্তমানে তিনি পিআর, ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ে কাজ করেন এবং একটি পিআর এজেন্সির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।