Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, থানাকে দলীয় নিয়ন্ত্রণের হাতিয়ার নয়, বরং নাগরিকদের আস্থা ও ন্যায়বিচারের প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। শুক্রবার রাতে ফেসবুক পোস্টে তিনি দলদাসত্বের সংস্কৃতি পরিত্যাগের আহ্বান জানান।

এর আগে একই দিনে ঝিনাইদহে জুমার নামাজ শেষে তার ওপর হামলার ঘটনা ঘটে। ফেসবুক পোস্টে তিনি জানান, শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালায়। প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, পরে হকিস্টিক দিয়ে আঘাত করা হয়। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন। তিনি দাবি করেন, তাকেও কিল-ঘুষি মারা হয় এবং হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

ঘটনাটি স্থানীয় রাজনৈতিক উত্তেজনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।