Web Analytics

যুদ্ধবিধ্বস্ত গাজা সিটিতে শুক্রবার ২৫০ ফিলিস্তিনি দম্পতির গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে, যা ধ্বংসযজ্ঞের মধ্যে বিরল আনন্দের মুহূর্ত এনে দেয়। সংযুক্ত আরব আমিরাতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত মানবিক সহায়তা উদ্যোগ ‘অপারেশন নাইটলি নাইট ৩’-এর সহযোগিতায় এই আয়োজন করা হয়। যুদ্ধ ও আর্থিক সংকটের কারণে যেসব দম্পতি দীর্ঘদিন বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলেন, তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই উদ্যোগটি নেওয়া হয়।

‘থাওব আল ফারাহ’ বা ‘আনন্দের পোশাক’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে কনেরা ফিলিস্তিনি ঐতিহ্যবাহী সূচিকর্ম করা তাতরিজ পোশাক পরে এবং হাতে ফুল নিয়ে অংশ নেন। বরদের পরনে ছিল আনুষ্ঠানিক স্যুট ও ঐতিহ্যবাহী কেফিয়াহ। অনুষ্ঠানজুড়ে সংগীত, আনন্দ-উৎসব এবং পারস্পরিক সম্প্রীতির পরিবেশ ছিল।

ব্যাপক ধ্বংস ও অনিশ্চয়তার মধ্যে এই গণবিয়ে গাজার বাসিন্দাদের কিছুটা স্বস্তির সুযোগ দেয়। ধ্বংসস্তূপে পরিণত জনপদে আয়োজনটি নতুন আশার বার্তা হিসেবে উঠে এসেছে। ২৫০ দম্পতির বিবাহ প্রতিকূলতার মধ্যেও জীবন, ভালোবাসা ও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অব্যাহত থাকার প্রতীক হয়ে উঠেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।