Web Analytics

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ পুলিশ প্রশাসনকে সতর্ক করে বলেছেন, কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করলে তার পরিণতি ভালো হবে না। সোমবার (১৮ মে) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশকে জনগণের পুলিশ হিসেবে কাজ করতে হবে, কোনো দলের লাঠিয়াল বাহিনী হিসেবে নয়।

বক্তৃতায় তিনি চট্টগ্রামের মেয়র ও শিক্ষার্থীদের ওপর পুলিশের সাম্প্রতিক অ্যাকশনের সমালোচনা করেন এবং জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করান। তিনি অভিযোগ করেন, মেয়র অতীতের নির্বাচনের বৈধতা নিয়ে দ্বিমুখী আচরণ করছেন এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশ ব্যবহার করছেন। জুলাই বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলার প্রচেষ্টার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, এতে এত ভয় কেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, পুলিশের পেশাগত স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং অতীতের ক্ষমতার অপব্যবহার থেকে শিক্ষা নিতে হবে। তিনি আরও দাবি করেন, পালিয়ে যাওয়া একটি দল আর কখনো বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারবে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।