Web Analytics

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, ইসরাইলের সঙ্গে একটি যুদ্ধবিরতি ভবিষ্যতে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার জন্য স্বাভাবিক প্রবেশদ্বার হিসেবে কাজ করবে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য বিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আউন জানান, লেবানন দেশের দক্ষিণাঞ্চলসহ সব অঞ্চলে উত্তেজনা বন্ধ করতে চায়, যাতে নারী, পুরুষ ও শিশুদের ওপর হামলা এবং গ্রাম ও শহরের বাড়িঘর ধ্বংস বন্ধ হয়।

তিনি আরও বলেন, ইসরাইলের সঙ্গে সম্ভাব্য আলোচনা শুধুমাত্র লেবাননের কর্তৃপক্ষের মাধ্যমেই হওয়া উচিত, যাতে দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকে। আউন জোর দিয়ে উল্লেখ করেন, লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি বাহিনীর প্রত্যাহার যুদ্ধবিরতি কার্যকর করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি, যেকোনো সশস্ত্র উপস্থিতি বন্ধ করতে সেনাবাহিনীকে আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত পুনরায় মোতায়েনের কথাও বলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হলে তা ভবিষ্যতে ইসরাইল-লেবানন সম্পর্ক উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।