Web Analytics

রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মিম নিহতের ঘটনায় সড়ক পরিবহন আইনে করা মামলায় গ্রেপ্তার ১৭ বছরের এক কিশোরের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আবদুল মোক্তাদির দুই হাজার টাকার মুচলেকায় তার জামিন দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দীন মামুন জানান, কিশোরের আইনজীবীরা জামিন আবেদন করেছিলেন এবং রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেছিল। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। গত ২৩ সেপ্টেম্বর গুলশান-১২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছিল এবং সেদিন তার জামিন আবেদন নামঞ্জুর হয়।

গত ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ২৪ বছর বয়সী মেহেদীকে চাপা দেয়। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই মোক্তাদীর ইসলাম ২৩ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর কিশোরকে চাচার জিম্মায় ছেড়ে দেওয়া হলেও দেশজুড়ে সমালোচনার পর পুলিশ তাকে পুনরায় হেফাজতে নেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।