Web Analytics

বাংলাদেশে প্রথমবারের মতো নিখোঁজ শিশু উদ্ধারে চালু হলো ‘মুন অ্যালার্ট’ বা মিসিং আর্জেন্ট নোটিফিকেশন সিস্টেম। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশের যৌথ উদ্যোগে চালু হওয়া এই ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে টোল ফ্রি হেল্পলাইন নম্বর ১৩২১৯। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ এ উদ্যোগের উদ্বোধন করেন। এর লক্ষ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জোরদার করা এবং জনসাধারণের তাৎক্ষণিক অংশগ্রহণ নিশ্চিত করা।

সিআইডির মিসিং চিলড্রেন সেলের নেতৃত্বে ও জিরো মিসিং চিলড্রেন প্ল্যাটফর্মের কারিগরি সহায়তায় গঠিত এই ব্যবস্থা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘অ্যাম্বার অ্যালার্ট’ মডেলের অনুসরণে তৈরি। কোনো শিশু নিখোঁজ বা অপহৃত হলে যাচাইকৃত তথ্যের ভিত্তিতে জরুরি সতর্কবার্তা অনলাইন ও অফলাইন সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, ডিজিটাল বিলবোর্ড এবং মোবাইল এসএমএসের মাধ্যমে প্রচার করা হবে। এতে শিশুর মর্যাদা, নিরাপত্তা ও গোপনীয়তা সর্বোচ্চ গুরুত্ব পাবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ‘মুন অ্যালার্ট’ চালুর মাধ্যমে বাংলাদেশে শিশু সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় একটি রাষ্ট্রনেতৃত্বাধীন প্রযুক্তিনির্ভর কাঠামো গড়ে উঠবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।