Web Analytics

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাঠানী পুলের দক্ষিণ পাশে দুর্ঘটনাটি ঘটে। কক্সবাজারমুখী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা নম্বরবিহীন অটোরিকশাটির সংঘর্ষ হয়।

নিহতরা হলেন মো. রিয়াদ (২০) ও রিগেন চক্রবর্তী (৩৫)। প্রাথমিকভাবে জানা গেছে, তারা অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় প্রণয় কর্মকার (২১) আহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ বাস ও অটোরিকশাটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।