Web Analytics

মার্কিন জেনারেল ড্যান কেইন সতর্ক করেছেন যে ইরানের নৌ অবরোধের আওতাভুক্ত এলাকায় ইরানকে সহায়তাকারী জাহাজগুলো যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু হতে পারে। ওয়াশিংটনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানি তেল বহনকারী জাহাজগুলোকেও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুর মধ্যে ধরা হবে। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেনারেল কেইন অবরোধের কয়েকটি নির্দেশনা তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ ইরানের বন্দরে যাওয়া বা সেখান থেকে আসা সব জাহাজের জন্য প্রযোজ্য। তিনি জানান, এই অবরোধ অমান্য করলে যুক্তরাষ্ট্র বলপ্রয়োগ করবে। মার্কিন বাহিনীর দাবি, তারা ইতোমধ্যে ১৩টি জাহাজকে ফিরিয়ে দিয়েছে, যেখানে কোনো মার্কিন সদস্যকে জাহাজে উঠতে হয়নি।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অবরোধ কেবল ইরানের বন্দরের ক্ষেত্রে প্রযোজ্য, হরমুজ প্রণালির ক্ষেত্রে নয়। কেইনের মতে, ১০ হাজারের বেশি নাবিক, মেরিন ও বিমানবাহিনীর সদস্য এই অবরোধ কার্যকরে অংশ নিচ্ছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।