Web Analytics

সুইজারল্যান্ডের বুরগেনস্টকে অনুষ্ঠিত এক বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে করমর্দন ও যৌথ ছবি তুলতে অস্বীকৃতি জানায় ইরান, যা যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে অস্বস্তিতে ফেলে। আলজাজিরা ও ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, আয়োজকরা দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও ফটোসেশনের আয়োজন করেছিলেন, কিন্তু ইরানি প্রতিনিধিরা শুরু থেকেই এতে অংশ নিতে অনীহা প্রকাশ করেন। ফলে নির্ধারিত ফটোসেশন ও সরাসরি সম্প্রচারের পরিকল্পনা বাতিল করা হয়।

বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, ইরানি প্রতিনিধিরা সংবাদমাধ্যমের সামনে আসেননি এবং সাংবাদিকরা কক্ষ ত্যাগ করার পর বৈঠক কক্ষে প্রবেশ করেন। মার্কিন প্রতিনিধিদল সাংবাদিকদের বেরিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত পাঁচ মিনিট সময় চেয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।

বিশ্লেষকদের মতে, এই আচরণ যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের কঠোর রাজনৈতিক অবস্থানের প্রতীক এবং দুই দেশের দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কের আরেকটি অধ্যায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।