Web Analytics

রাজধানীর ডেমরার কোনাপাড়ায় বন্ধুদের সঙ্গে সুইমিংপুলে গোসল করতে নেমে মো. সাকিব হোসেন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে বারোটার দিকে ঘটনাটি ঘটে। সাকিব দনিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। প্রায় ১৬ জন বন্ধু মিলে ৩২শ টাকায় সামসি স্পোর্টস গ্যালারির সুইমিংপুল ভাড়া নিয়ে ফুটবল খেলার পর সবাই গোসল করতে নামেন।

সাকিবের বন্ধু ইফাত পাটোয়ারীর তথ্যমতে, গোসলের সময় হঠাৎ সাকিব পানিতে তলিয়ে যায়। পরে সুইমিংপুল কর্তৃপক্ষ ও বন্ধুদের সহায়তায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুপুর দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি থানাকে জানানো হয়েছে।

মৃত সাকিব কদমতলীর দনিয়া বড়বাড়ি এলাকার ইলেকট্রিক মিস্ত্রি আরিফ আলীর একমাত্র ছেলে ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।