Web Analytics

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঘোষণা করেছেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ কোনোভাবেই ভোট ডাকাতি হতে দেবে না। মঙ্গলবার রাতে ময়মনসিংহ থেকে ঢাকা ফেরার পথে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে এক নির্বাচনি সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি ভোটারদের ফজরের নামাজ শেষে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে সতর্ক থাকার আহ্বান জানান, যাতে কেউ আগেভাগে কেন্দ্র দখল করতে না পারে। তারেক রহমান বলেন, গত ১৫ থেকে ১৬ বছর ধরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, এবার তা আর হতে দেওয়া যাবে না।

তিনি গাজীপুরের জনগণের ২০২৪ সালের আন্দোলনে অবদানের প্রশংসা করে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে গাজীপুরবাসীর ভূমিকা ইতিহাসে স্মরণীয়। নিজের শৈশবের স্মৃতি তুলে ধরে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং গাজীপুরের পাঁচ আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

তারেক রহমান গাজীপুরে বিএনপি বিজয়ী হলে নতুন শিল্প প্রতিষ্ঠান, শ্রমিকদের আবাসন, নারীদের ফ্যামিলি কার্ড, শিশুদের ডে-কেয়ার সেন্টার, ফ্লাইওভার ও খাল খননসহ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। পরে উত্তরায় আরেক সমাবেশে তিনি স্থানীয় উন্নয়নের আশ্বাস দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।