Web Analytics

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে নানা বিধিনিষেধের মধ্যেও চীন, ভারত, কাতার ও ইরাককে বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির উপপ্রধান আমির হায়াত মোকাদ্দামের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এই চার দেশের জাহাজ প্রণালিটি অবাধে পার হতে পারছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ ও সম্ভাব্য সামরিক চাপের মধ্যে তেহরানের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এই সিদ্ধান্তের পেছনে কাজ করছে।

ভারতের কাছ থেকে জীবনরক্ষাকারী ওষুধ ও চিকিৎসাসামগ্রী আমদানির নিশ্চয়তা চাইছে ইরান এবং ভারতীয় জাহাজ থেকে নির্দিষ্ট ট্রানজিট ফি আদায়ের কথাও বলা হয়েছে। চীনের ক্ষেত্রে আন্তর্জাতিক ফোরামে রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন নিশ্চিত করা এবং জ্বালানি বাণিজ্যের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হরমুজ দিয়ে পার হওয়া উপসাগরীয় তেলের প্রায় ৪২ শতাংশ চীন আমদানি করে; চীনা বাণিজ্যিক জাহাজ থেকেও ফি পাওয়ার আশা করছে তেহরান।

অর্থনৈতিক সংকটের মধ্যে ট্রানজিট ফি আদায়কে নতুন রাজস্ব উৎস হিসেবে দেখছে ইরান। কাতারের এলএনজি বহনকারী জাহাজের জন্য কোনো ফি নেই, আর ইরাকের ক্ষেত্রে ফি নেওয়ার বিষয়টি স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে, পণ্য বিনিময় সচল রেখে অবরোধের প্রভাব কমাতেই এই কৌশল নিয়েছে তেহরান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।