Web Analytics

চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যায় পানিবন্দি মানুষের উদ্ধারে সরকারকে আরও সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান হেফাজতের নেতাকর্মী, আলেম-ওলামা ও দেশবাসীকে দ্রুত ত্রাণসহায়তা নিয়ে বন্যাকবলিত এলাকায় এগিয়ে আসার আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। পাহাড়ধসে প্রাণহানি ঘটেছে এবং বহু মানুষ নিঃস্ব হয়েছে। হেফাজত নেতারা বলেন, পর্যাপ্ত ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সরকারকে জরুরি লজিস্টিক সহায়তা দিতে হবে।

তারা আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, তাই দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিতে হবে এবং তওবা ও এস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত কামনা করতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।