Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, বিএনপি ক্ষমতার অজুহাতে সংস্কার থেকে সরে এসেছে এবং তারা নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে চায়। রোববার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ে এনসিপির জাতীয় কনভেনশনে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, বিএনপি বারবার ‘নোট অব ডিসেন্ট’-এর কথা বললেও ঐক্যমত কমিশনে বিষয়টি এমনভাবে এসেছে যে, মূল বিষয়ে সবাই একমত এবং ভিন্ন মত থাকলে তা পাশে উল্লেখ করা হবে। তিনি আরও বলেন, গণভোটের পর বিএনপির রাজি বা অরাজি কোনো মুখ্য বিষয় নয়। বিএনপি চারটি প্রশ্নে আপত্তি জানিয়েছে, যার মধ্যে উচ্চ কক্ষ গঠন, নতুন ফর্মুলায় তত্ত্বাবধায়ক সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিরপেক্ষ বোর্ডের মাধ্যমে নিয়োগের প্রস্তাব ছিল।

তিনি বিএনপিকে গণভোটে জনগণের রায়কে অমর্যাদা না করার আহ্বান জানান এবং বলেন, প্রস্তাবিত সাংবিধানিক সংস্কারগুলো দেশের মৌলিক কাঠামোকে শক্তিশালী করার উদ্দেশ্যে করা হয়েছে। সেশনটি পরিচালনা করেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।